ঢাকা 3:26 am, Thursday, 30 July 2026

দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:09:55 am, Sunday, 19 October 2025 643 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুলেটপ্রুফ গাড়ির পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন বিএনপির

বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পাওয়ার পর এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দলটি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্স চেয়েছে। বর্তমানে বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আশঙ্কা রয়েছে, দলটি নির্বাচনী প্রক্রিয়ায় অস্থিতিশীলতা তৈরি বা বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে। এই পরিস্থিতিতে জিয়া পরিবারের সদস্যরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ তাঁর ফেরার সম্ভাবনা সামনে রেখে প্রস্তুত করা হয়েছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দলীয় নেতা-কর্মীরা নিয়মিত আসা-যাওয়া করছেন।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি শিগগিরই দেশে ফিরে জাতীয় নির্বাচনে অংশ নেবেন।

বিএনপির বিভিন্ন নেতারা বরাবরই বলেছেন, তারেক রহমানের দেশে না ফেরার অন্যতম কারণ নিরাপত্তা উদ্বেগ। এ উদ্বেগ নতুন নয়—২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছিল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা সেদিন তাঁর গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খালেদা জিয়ার গাড়িটি তখন বুলেটপ্রুফ ছিল না।

সম্প্রতি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারণায় অংশ নেবেন। নির্বাচনী জনসভা বা রোডশো চলাকালে প্রতিপক্ষ রাজনৈতিক দল বা তাদের ভাড়াটে সন্ত্রাসীদের হামলার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও প্রতিদ্বন্দ্বী দলগুলোর শত্রুভাবাপন্ন অবস্থানের কারণে জিয়া পরিবারের সদস্যদের ওপর বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি বিরাজ করছে। এ পরিস্থিতিতে খালেদা জিয়া ও তাঁর পরিবারের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের বিষয়ে এসবি অনাপত্তি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

আপডেট সময় : 06:09:55 am, Sunday, 19 October 2025