সংবাদ শিরোনাম ::
ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: পররাষ্ট্র উপদেষ্টা
নিলয় মৃধা
- আপডেট সময় : 03:30:00 pm, Wednesday, 8 October 2025 768 বার পড়া হয়েছে
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক মন্তব্যকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ হিসেবে অভিহিত করেছেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আমি এই মন্তব্যকে এভাবেই দেখি যে এটি ভারতের বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই ধরনের মন্তব্য একেবারেই অযৌক্তিক।”
গত সোমবার দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, ভারত চাইছে বাংলাদেশে দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনে জনগণের রায়ে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের সঙ্গে কাজ করবে তারা।







