নোবেল না পেলে ট্রাম্প যেকোনো কিছু করতে পারেন, আতঙ্কে নরওয়ে
- আপডেট সময় : 11:48:27 am, Friday, 10 October 2025 631 বার পড়া হয়েছে
‘ট্রাম্প যা খুশি করতে পারেন’—সতর্ক করল নরওয়ের রাজনীতি মহল
নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেন, “ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিপজ্জনকভাবে উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছেন। তিনি বাকস্বাধীনতার ওপর আঘাত করছেন, সরকারি বাহিনীকে রাস্তায় নামিয়ে জনগণকে ভয় দেখাচ্ছেন, এমনকি আদালত ও প্রতিষ্ঠানের স্বাধীনতার ওপরও চাপ সৃষ্টি করছেন।”
তার ভাষায়, “এমন এক নেতার ক্ষেত্রে কিছুই অসম্ভব নয়। যদি তিনি নোবেল না পান, তাহলে প্রতিক্রিয়া কেমন হবে—তা অনুমান করাও কঠিন। তাই আমাদের যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।”
এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, ট্রাম্পের ব্যক্তিগত প্রতিক্রিয়া কেবল রাজনৈতিক অস্বস্তি নয়, বরং কূটনৈতিক অস্থিরতাও তৈরি করতে পারে।
ট্রাম্পের নোবেল স্বপ্ন পূরণ হোক বা না হোক, বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ইতিমধ্যেই রয়েছেন।
নরওয়ে যেমন প্রস্তুতি নিচ্ছে পুরস্কার ঘোষণার, তেমনি প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের সম্ভাব্য প্রতিক্রিয়ারও।







