ঢাকা 4:05 am, Saturday, 1 August 2026

জানা গেলো পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:10:17 am, Sunday, 16 November 2025 201 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে ঈদ উদযাপিত হতে পারে। এ তথ্য জানিয়েছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি জানান, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং রমজান ৩০ দিন চলতে পারে। এই হিসাবে প্রথম শাওয়াল—অর্থাৎ ঈদুল ফিতর—হবে ২০ মার্চ (শুক্রবার)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি নির্ধারিত সময়ের কাছাকাছি।

এদিকে আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী রমজান ৩০ দিন পূর্ণ হলে আমিরাতে চার দিনের ছুটি হতে পারে। ছুটির সম্ভাব্য সময় ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত, আর ২৩ মার্চ (সোমবার) থেকে স্বাভাবিক অফিস কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জানা গেলো পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

আপডেট সময় : 05:10:17 am, Sunday, 16 November 2025