ঢাকা 10:40 pm, Tuesday, 28 July 2026

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিলয় মৃধা
  • আপডেট সময় : 04:48:56 am, Sunday, 12 October 2025 640 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিক ও মালিকেরা এক চালককে গ্রেপ্তার এবং কয়েকটি বাসের চলাচল স্থগিতের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই আগে থেকেই টিকিট কেটেছিলেন, কিন্তু বাস না চলায় তারা বিকল্প যাত্রার ব্যবস্থা খুঁজে বেড়াচ্ছেন।

রোববার (১২ অক্টোবর) ভোর থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জগামী বাস চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে হালুয়াঘাটে মুক্তিযোদ্ধা আবু রায়হান বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। একাধিকবার দুঃখ প্রকাশ করলেও শ্রমিকটি অসৌজন্যমূলক আচরণ করেন এবং রায়হানকে বাস থেকে নামিয়ে দেন।

এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ময়মনসিংহ শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ অরুণ ঝন্টুকে আটক করে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, আটক শ্রমিকের মুক্তি ও বাস চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট সময় : 04:48:56 am, Sunday, 12 October 2025