ঢাকা 1:43 am, Thursday, 30 July 2026

ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডে নথি পুড়ে গেছে; কর্তৃপক্ষের ধারণা এটি পরিকল্পিত আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:04:03 am, Wednesday, 12 November 2025 174 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড, নথিপত্র পুড়ে ছাই; কর্তৃপক্ষের ধারণা পরিকল্পিত আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি একতলা ভবনে ভোররাতে আগুনের ঘটনা ঘটেছে। এতে শাখার আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে, তবে নগদ টাকার ভল্ট অক্ষত রয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কালিম উদ্দিন জানান, বুধবার ভোররাত ২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। “রাতের প্রহরী আগুন দেখে আমাদের খবর দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন,” তিনি বলেন।

তিনি আরও জানান, কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হবে।

বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এরই মধ্যে স্থানীয়রা আগুন বেশিরভাগ নিয়ন্ত্রণে আনেন। কিছু আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে, তবে টাকাগুলো অক্ষত ছিল।”

বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, “রাতে ঘটনাস্থলে গিয়ে দেখি ঋণ সংক্রান্ত ফাইল ও রেজিস্টার রাখার কাঠের তাকগুলো পুড়ে গেছে। এ বিষয়ে শাখা ব্যবস্থাপক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডে নথি পুড়ে গেছে; কর্তৃপক্ষের ধারণা এটি পরিকল্পিত আগুন

আপডেট সময় : 08:04:03 am, Wednesday, 12 November 2025