সংবাদ শিরোনাম ::
গাজীপুরে কয়েল কারখানায় আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:32:33 am, Wednesday, 19 November 2025 164 বার পড়া হয়েছে
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় একটি কয়েল উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে ‘ফিনিশ’ নামের প্রতিষ্ঠানের কারখানায় আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। সর্বশেষ দুপুর আড়াইটার দিকে পাওয়া তথ্যে জানা যায়, তখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দুপুর পৌনে একটার দিকে কারখানার গোডাউনে আগুন দেখা দিলে তা দ্রুতই অন্য অংশে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে, পরে পরিস্থিতি আরও জটিল হওয়ায় আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে একাধিক ইউনিট সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।






