ঢাকা 12:25 pm, Saturday, 30 May 2026
সংবাদ শিরোনাম ::
টোল প্লাজায় ‘ডিজিটাল চুরি’: আইটি অডিট ও ফরেনসিক তদন্তের নির্দেশ প্রকৌশলী শফিকুলের অবৈধ সাম্রাজ্য: নজরদারিতে দুদক ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ বাড্ডায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেপ্তার পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ ঢাকা মাদ্রাসায় বিজ্ঞান উৎসব, শিক্ষার্থীদের উদ্ভাবনী আয়োজনে প্রাণবন্ত প্রাঙ্গণ সূচনা আক্তার রোকেয়া স্মরণে ‘অনন্য সূচনা’ বইয়ের আত্মপ্রকাশ কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ?

বাড়িতে বিড়াল আছে? তাহলে বারান্দায় রাখতেই হবে এই গাছটি

নিলয় মৃধা
  • আপডেট সময় : 03:04:16 pm, Thursday, 27 November 2025 524 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বারান্দায় ছোট্ট একটা বাগান সাজাতে অনেকেই ভালোবাসেন। ঘরের ভেতর একটু সবুজ থাকলে মনটাই হালকা হয়ে যায়। তবে বাড়িতে যদি দুষ্টু বা কৌতূহলী কোনো বিড়াল থাকে, তাহলে গাছ বাছাইয়ে একটু সতর্ক হওয়া দরকার। কারণ সব গাছই পোষ্যের জন্য নিরাপদ নয়—কোথাও বিষাক্ত রস থাকে, আবার কোথাও তীব্র গন্ধ বিড়ালের জন্য বিরক্তিকর হতে পারে। তবুও কিছু গাছ আছে, যেগুলো বিড়ালের কাছে যেন খেলনার মতোই আকর্ষণীয়। তাদের মধ্যে অন্যতম হলো ক্যাটনিপ।

কেন বিড়ালের কাছে ক্যাটনিপ এত বিশেষ?

অনেকে এটিকে শুধু বিড়ালের খেলার সঙ্গী ভাবলেও, আসলে এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। পুদিনা পরিবারের এই গাছটি নেপেট্যালাকটোন নামের একটি প্রাকৃতিক উপাদান তৈরি করে। সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, এই উপাদানটি বিড়ালের মস্তিষ্কে থাকা কিছু রিসেপটরে প্রভাব ফেলে এবং মুহূর্তেই তাদের স্নায়বিক ক্রিয়ায় পরিবর্তন আনতে পারে। তাই অনেকে হঠাৎ গড়াগড়ি খায়, কেউ খুব চঞ্চল হয়ে ওঠে, আবার কেউ শান্ত হয়ে শুয়ে থাকে। সাধারণত এ প্রভাব ১ থেকে ১৫ মিনিট স্থায়ী হয়, তারপর বিড়াল ফের আগের মতো আচরণে ফিরে আসে।

সব বিড়াল কি একই ধরনের প্রতিক্রিয়া দেখায়?

এটাই ক্যাটনিপের সবচেয়ে মজার অংশ। সব বিড়াল এটির প্রতি সমানভাবে সাড়া দেয় না। জিনগত কারণে প্রায় ৬০–৭০ শতাংশ বিড়াল ক্যাটনিপে তীব্র প্রতিক্রিয়া দেখায়, আর বাকি বিড়ালগুলো শুধু গন্ধ শুকিয়েই সরে যায়। তাই আপনার পোষ্য যদি ক্যাটনিপ দেখে উচ্ছ্বসিত হয়ে লাফায়, মাথা ঘষে বা লুটোপুটি খায়—তাহলে বুঝবেন, সে সেই ‘রেসপন্সিভ গ্রুপ’-এর সদস্য।

ক্যাটনিপের কোন অংশ বিড়ালকে টানে?

শুধু পাতা নয়—এই গাছের ফুল ও শিকড়েও থাকে সুগন্ধি তেল। গা ঘষা, মাটিতে গড়াগড়ি খাওয়া বা হালকা কামড়ে দেখা—এসবই বিড়ালের স্বাভাবিক প্রতিক্রিয়া। মানুষের কাছে যেমন কফি বা চকলেট এক ধরনের উদ্দীপনা তৈরি করে, বিড়ালের কাছে ক্যাটনিপও তেমনই অনুভূতি জাগায়।

বিড়ালের জন্য কতটা নিরাপদ?

পশুচিকিৎসকদের মতে, ক্যাটনিপ সম্পূর্ণ নিরাপদ এবং এতে বিড়ালের শরীরে কোনও ক্ষতি হয় না। বরং এটি চাপ কমায়, একঘেয়েমি দূর করে এবং একাকী বিড়ালকে সক্রিয় করে তোলে। তবে অতিরিক্ত দিলে কখনও কখনও বিড়াল একটু অলস হয়ে যেতে পারে। তাই সপ্তাহে কয়েকবার দেওয়া যথেষ্ট।

বারান্দায় এই গাছ রাখবেন কেন?

এটি যেমন আপনার বারান্দায় সবুজের ছোঁয়া এনে ঘরকে সতেজ রাখবে, তেমনি আপনার পোষ্য বিড়ালের জন্য হবে একটি প্রাকৃতিক বিনোদন। গাছটি খুব সহজে বাড়ে, বিশেষ যত্নও লাগে না। তাই ঘরোয়া বাগানের জন্য এটি দারুণ একটি পছন্দ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাড়িতে বিড়াল আছে? তাহলে বারান্দায় রাখতেই হবে এই গাছটি

আপডেট সময় : 03:04:16 pm, Thursday, 27 November 2025