ঢাকা 12:25 pm, Saturday, 30 May 2026
সংবাদ শিরোনাম ::
টোল প্লাজায় ‘ডিজিটাল চুরি’: আইটি অডিট ও ফরেনসিক তদন্তের নির্দেশ প্রকৌশলী শফিকুলের অবৈধ সাম্রাজ্য: নজরদারিতে দুদক ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ বাড্ডায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেপ্তার পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ ঢাকা মাদ্রাসায় বিজ্ঞান উৎসব, শিক্ষার্থীদের উদ্ভাবনী আয়োজনে প্রাণবন্ত প্রাঙ্গণ সূচনা আক্তার রোকেয়া স্মরণে ‘অনন্য সূচনা’ বইয়ের আত্মপ্রকাশ কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ?

খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক ঢাকায়

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : 06:22:38 am, Wednesday, 3 December 2025 468 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় এলেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাসহায়তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিয়েল ঢাকায় পৌঁছেছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ঢাকায় পৌঁছে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বর্তমানে এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটেই (সিসিইউ) খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রয়োজনে তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে সম্পন্ন রয়েছে। তবে বর্তমান অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তিনি আরও জানান যে যুক্তরাজ্য থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসক এসে খালেদা জিয়ার পরিস্থিতি মূল্যায়ন করবেন।

ডা. জাহিদ আরও বলেন, বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার পর যদি মেডিকেল বোর্ড মনে করে বিদেশে নেওয়া জরুরি, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। প্রায় চার মাস পর ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সরিয়ে সিসিইউতে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক ঢাকায়

আপডেট সময় : 06:22:38 am, Wednesday, 3 December 2025