ঢাকা 1:22 pm, Saturday, 30 May 2026
সংবাদ শিরোনাম ::
টোল প্লাজায় ‘ডিজিটাল চুরি’: আইটি অডিট ও ফরেনসিক তদন্তের নির্দেশ প্রকৌশলী শফিকুলের অবৈধ সাম্রাজ্য: নজরদারিতে দুদক ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ বাড্ডায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেপ্তার পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ ঢাকা মাদ্রাসায় বিজ্ঞান উৎসব, শিক্ষার্থীদের উদ্ভাবনী আয়োজনে প্রাণবন্ত প্রাঙ্গণ সূচনা আক্তার রোকেয়া স্মরণে ‘অনন্য সূচনা’ বইয়ের আত্মপ্রকাশ কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ?

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : 08:39:43 am, Thursday, 11 December 2025 492 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

রাজধানীর গেন্ডারিয়ায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন। শনিবার সকালে বিপিন রায় প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রয়াত সূচনা আক্তার রোকেয়ার ৪০ দিনের দোওয়া অনুষ্ঠান শেষে প্রায় ২০০ মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক মানবকণ্ঠের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান আল বারু মুস্তাকিম নিবিড়।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আশরাফ উদ্দিন শিপন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আবিড়, উপদেষ্টা মোতালেব টিটু ও আরিফুর পান্না। গণমাধ্যমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিটিভির সিনিয়র রিপোর্টার নার্গিস জুই, দৈনিক আমাদের সময়ের সিনিয়র সাংবাদিক গাজী ফয়সাল তনুসহ পুরান ঢাকা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও আরও অনেকে।

অনুষ্ঠানে সাংবাদিক জুবায়ের রাকেশ, আবু ইউসুফ, পাভেল, রাজ, আরেফিন নিবিড়সহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ অংশ নেন। জুলাই বিপ্লব সমর্থিত কিছু রাজনৈতিক ব্যক্তিও উপস্থিত ছিলেন।

প্রয়াত সূচনা আক্তারের স্মরণে আল বারু মুস্তাকিম নিবিড় যে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, তার মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তাদের সন্তান মুহাম্মাদও উপস্থিত থেকে অতিথিদের সঙ্গে শীতবস্ত্র বিতরণে অংশ নেয়।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী মাসের শুরু থেকে ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় থেকে মা ও শিশুদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম চালু করা হবে।

মানবিক উদ্যোগের মধ্য দিয়ে সমাজের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

আপডেট সময় : 08:39:43 am, Thursday, 11 December 2025