ঢাকা 2:50 pm, Tuesday, 3 March 2026
সংবাদ শিরোনাম ::
বাড্ডায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেপ্তার পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ ঢাকা মাদ্রাসায় বিজ্ঞান উৎসব, শিক্ষার্থীদের উদ্ভাবনী আয়োজনে প্রাণবন্ত প্রাঙ্গণ সূচনা আক্তার রোকেয়া স্মরণে ‘অনন্য সূচনা’ বইয়ের আত্মপ্রকাশ কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ? বিসিআরসি’র স্মরণে মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা সড়ক ও জনপদে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে : ড. শেখ মইনউদ্দিন জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদা খালেদা জিয়াকে কেন আপসহীন বলা হয়

কৃষি মন্ত্রণালয়কে হরেক রকম সবজি দিয়ে দেবতা পূজো ?

কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ?

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : 07:19:01 pm, Tuesday, 20 January 2026 76 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি মন্ত্রণালয়ে উপহার বিতরণ নিয়ে প্রশ্ন, ব্যয়ের উৎস নিয়ে অনুসন্ধান দাবি

২০২৬ সালে কৃষি মন্ত্রণালয়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উপহার বিতরণকে কেন্দ্র করে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, কৃষি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা প্রায় ৫০০ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উপদেষ্টা ও সচিবদের মধ্যে দামী উপহারসামগ্রী পাঠিয়েছেন।

সূত্র জানায়, বিতরণ করা উপহার ঝুড়িতে বিভিন্ন কৃষিপণ্য ও ভোগ্যসামগ্রী ছিল। এর মধ্যে ফুলকপি, কলা, পেঁয়াজ, ক্যাপসিকাম, আঙুরের রসের গুঁড়া, মধু, ঘি, আপেল ও সূর্যমুখী তেল উল্লেখযোগ্য। এসব উপহার বিতরণে আনুমানিক ৩০ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। হঠাৎ করে এত বড় অঙ্কের অর্থ ব্যয় করে উপহার বিতরণের উদ্দেশ্য কী ছিল এবং অর্থের উৎস কোথা থেকে এসেছে—তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। কেউ কেউ দাবি করছেন, বিষয়টি সরকারি আর্থিক বিধি ও চাকরিবিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

সরকারি বিধিমালা অনুযায়ী, একজন সরকারি কর্মকর্তা ৫০০ টাকার বেশি মূল্যের উপহার গ্রহণ করতে পারেন না। সে কারণে যাঁরা এসব উপহার গ্রহণ করেছেন, তাঁদের ক্ষেত্রেও বিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।

এদিকে সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব এই উপহার গ্রহণ করেননি। জানা গেছে, তাঁর কাছে একাধিকবার উপহার পাঠানো হলেও প্রতিবারই তিনি সৌজন্যের সঙ্গে তা গ্রহণে অপারগতা জানান।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা ও উপহার বিতরণের পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলো তদন্ত করবে কি না, সে বিষয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে পুরো বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন প্রশাসন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কৃষি মন্ত্রণালয়কে হরেক রকম সবজি দিয়ে দেবতা পূজো ?

কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ?

আপডেট সময় : 07:19:01 pm, Tuesday, 20 January 2026