ঢাকা 2:50 pm, Tuesday, 3 March 2026
সংবাদ শিরোনাম ::
বাড্ডায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেপ্তার পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ ঢাকা মাদ্রাসায় বিজ্ঞান উৎসব, শিক্ষার্থীদের উদ্ভাবনী আয়োজনে প্রাণবন্ত প্রাঙ্গণ সূচনা আক্তার রোকেয়া স্মরণে ‘অনন্য সূচনা’ বইয়ের আত্মপ্রকাশ কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ? বিসিআরসি’র স্মরণে মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা সড়ক ও জনপদে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে : ড. শেখ মইনউদ্দিন জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদা খালেদা জিয়াকে কেন আপসহীন বলা হয়

নির্বাচন আইন লঙ্ঘন করে মাঠে সরকারি কর্মকর্তা, প্রমাণসহ অভিযোগ দাখিল

পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : 02:09:14 pm, Wednesday, 4 February 2026 73 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা গত ২৩ জানুয়ারি সকাল ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী বাজার এলাকায় এক প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনী জনসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।
অভিযোগ অনুযায়ী, তারা পাবনা-৩ আসনের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে প্রকাশ্যে প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন। বিষয়টি জাতীয় সংসদ নির্বাচন অধ্যাদেশ ২০২৬-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে যেসব সরকারি কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—
মোঃ নূরে আলম সিদ্দিকী, গ্রেড-৯, পরিকল্পনাকারী ও উপপরিচালক (ফুল ও ফল), হর্টিকালচার উইং
মোঃ মুনসুরুল হাসান, গ্রেড-৯, উপপরিচালক (প্রশাসন), প্রশাসন ও অর্থ উইং
বনি আমিন খান, গ্রেড-৭, অতিরিক্ত উপপরিচালক (আমদানী), উদ্ভিদ সংগনিরোধ উইং
সাব্বির আহমেদ, গ্রেড-৭, অতিরিক্ত উপপরিচালক (ফসল, পলিসি ও পরিকল্পনা), উদ্ভিদ সংগনিরোধ উইং
মোঃ মজিবুর রহমান, গ্রেড-৭, অতিরিক্ত উপপরিচালক (বালাইনাশক মান নিয়ন্ত্রণ), উদ্ভিদ সংগনিরোধ উইং
মোঃ আব্দুল মনির, গ্রেড-৯, উপজেলা কৃষি অফিসার, ঈশ্বরদী, পাবনা
অভিযোগকারী মোঃ মজিবুর রহমান দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জনসংযোগ কার্যক্রমে অংশ নেন। এ সংক্রান্ত ভিডিও ক্লিপ ও ছবি প্রমাণ হিসেবে অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচন আইন লঙ্ঘন করে মাঠে সরকারি কর্মকর্তা, প্রমাণসহ অভিযোগ দাখিল

পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ

আপডেট সময় : 02:09:14 pm, Wednesday, 4 February 2026