ঢাকা 1:11 am, Saturday, 13 June 2026
সংবাদ শিরোনাম ::
সওজের টোল প্লাজাগুলোতে ফিরেছে আওয়ামী লীগের আধিপত্য? আনিসুল ইসলাম সানির নেতৃত্বে শহীদ জিয়ার মাজারে কেন্দ্রীয় জাসাসের শ্রদ্ধাঞ্জলি টোল প্লাজায় ‘ডিজিটাল চুরি’: আইটি অডিট ও ফরেনসিক তদন্তের নির্দেশ প্রকৌশলী শফিকুলের অবৈধ সাম্রাজ্য: নজরদারিতে দুদক ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ বাড্ডায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেপ্তার পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ ঢাকা মাদ্রাসায় বিজ্ঞান উৎসব, শিক্ষার্থীদের উদ্ভাবনী আয়োজনে প্রাণবন্ত প্রাঙ্গণ

শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় দোয়া, তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আনিসুল ইসলাম সানির নেতৃত্বে শহীদ জিয়ার মাজারে কেন্দ্রীয় জাসাসের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : 06:09:54 pm, Saturday, 30 May 2026 76 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাসের শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি এবং সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পর নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। তারা দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় জাসাস নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি গঠন এবং জাতীয়তাবাদী আদর্শ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারা দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে জাসাসের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি জুড়ে ছিল ভাবগম্ভীর পরিবেশ ও শ্রদ্ধার আবহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় দোয়া, তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আনিসুল ইসলাম সানির নেতৃত্বে শহীদ জিয়ার মাজারে কেন্দ্রীয় জাসাসের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : 06:09:54 pm, Saturday, 30 May 2026