ঢাকা 11:33 pm, Wednesday, 29 July 2026

শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:14:10 am, Tuesday, 21 October 2025 667 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার, বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাঁদের চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে সরকার এমপিওভুক্তদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত জানায়।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির অনুমোদনের কথা জানানো হয়, যা পরে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার আন্দোলনরত শিক্ষক নেতাদের হাতে তুলে দেন।

এ সিদ্ধান্তের পর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী জানান,

“সরকারের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। এখন থেকে সব কর্মসূচি স্থগিত করছি। আগামীকাল থেকেই শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন।”

তিনি আরও জানান, বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি কার্যকর হবে দুটি ধাপে—আগামী নভেম্বর থেকে প্রথম ৭.৫ শতাংশ (কমপক্ষে ২ হাজার টাকা), এবং বাকি ৭.৫ শতাংশ ২০২৬ সালের জুলাই থেকে কার্যকর হবে।

দেলোয়ার হোসেন বলেন, আন্দোলনের কারণে টানা ৮ দিন শ্রেণিকাজ বন্ধ ছিল। ক্ষতি পূরণে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

তিনি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দল ও সংগঠনের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, বাড়িভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

আপডেট সময় : 09:14:10 am, Tuesday, 21 October 2025