ঢাকা 8:16 pm, Tuesday, 28 July 2026

মামলায় পলাতক আসামিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:16:40 pm, Thursday, 23 October 2025 290 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়ার বিভিন্ন দিক তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, যেসব ব্যক্তি কোনো মামলায় আদালতের মাধ্যমে পলাতক ঘোষিত হয়েছেন, তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আদালত যখন কোনো ব্যক্তিকে তলব করে, বিজ্ঞপ্তি প্রকাশের পরও তিনি হাজির না হন, তখন আদালত তাঁকে পলাতক ঘোষণা করেন। “আদালত যখন সমন জারি করে, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তারপরও কেউ উপস্থিত না হলে আদালত তাঁকে পলাতক ঘোষণা করেন—এই অবস্থায় তাঁর প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না,” বলেন তিনি।

এর আগে চলতি মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। নতুন সংশোধন অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ গঠন করা হলে, তিনি জাতীয় সংসদ বা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না।

নতুন আরপিও সংশোধনী এমন এক সময়ে আসছে, যখন গত বছরের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ) একাধিক নেতার বিচার চলছে। দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন, যাঁদের মধ্যে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরাও আছেন। তাঁদের অনেকের বিরুদ্ধেই হত্যা, হত্যা চেষ্টা ও দুর্নীতিসহ নানা অভিযোগে মামলা হয়েছে। এসব মামলায় যদি আদালত তাঁদের পলাতক ঘোষণা করে, তাহলে তাঁরা আর নির্বাচনে অংশগ্রহণের যোগ্য থাকবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মামলায় পলাতক আসামিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না

আপডেট সময় : 01:16:40 pm, Thursday, 23 October 2025