ঢাকা 12:12 am, Friday, 31 July 2026

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:31:10 pm, Tuesday, 4 November 2025 214 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা আনুমানিক আড়াইটার দিকে সোনাপুর–কোম্পানীগঞ্জ সড়কের কবিরহাট আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশার চালক শাহ আলম, নোয়াখালী কলেজের শিক্ষার্থী তানিম হাসান ও ইসরাত জাহান, এবং যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি কবিরহাট বাজার থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

আপডেট সময় : 12:31:10 pm, Tuesday, 4 November 2025