ঢাকা 12:44 am, Thursday, 30 July 2026

রাজধানীতে দুই বাসে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:04:19 am, Monday, 10 November 2025 173 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। কেন এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

সোমবার (১০ নভেম্বর) ভোরে ঘটনাটির খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিট গিয়ে দুই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভোর ৫টা ৪০ মিনিটে তারা আগুন লাগার তথ্য পান। খবর পাওয়ার পর ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে কীভাবে আগুন ধরানো হলো, সে বিষয়ে এখনও কোনো তথ্য তাদের কাছে নেই। এছাড়া কেউ আহত হয়েছে—এমন খবরও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীতে দুই বাসে আগুন

আপডেট সময় : 06:04:19 am, Monday, 10 November 2025