ঢাকা 12:45 am, Thursday, 30 July 2026

চার্টার বাস্তবায়নে রাষ্ট্রপতির নির্দেশ, স্বয়ংক্রিয় সংশোধনী ধারা বাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:31:04 am, Thursday, 13 November 2025 137 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫” জারি করেছেন। এই আদেশের মাধ্যমে সেই ধারা বাতিল করা হয়েছে, যেখানে বলা হয়েছিল—সংবিধান সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

নতুন আদেশ অনুযায়ী, গণভোটে অনুমোদন পাওয়া সাপেক্ষে পরবর্তী সংসদ দ্বৈত ভূমিকা পালন করবে—একদিকে আইনসভা হিসেবে, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। সংসদ প্রথম বৈঠকের পর থেকে ১৮০ দিনের মধ্যে সংশোধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে সম্মিলিত কমিশন সরকারের কাছে সুপারিশ করেছিল যে, সংস্কার পরিষদকে ২৭০ দিন সময় দেওয়া হোক সংবিধান সংশোধনের কাজ শেষ করতে। বিকল্প এক প্রস্তাবে বলা হয়েছিল, পরিষদ নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে সেই সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—যা বিএনপি ও সমমনা দলগুলো দৃঢ়ভাবে বিরোধিতা করে।

রাষ্ট্রপতির এই আদেশ জারি হয়েছে এমন সময়ে, যখন জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছিল। এনসিপি বিশেষভাবে চেয়েছিল যাতে আদেশটি রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টা জারি করেন।

রাষ্ট্রপতি আদেশটি জারি করার আগে সকালে উপদেষ্টা পরিষদ বৈঠকে এটি অনুমোদন করে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে তা রাষ্ট্রপতির কাছে পাঠান, বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চার্টার বাস্তবায়নে রাষ্ট্রপতির নির্দেশ, স্বয়ংক্রিয় সংশোধনী ধারা বাদ

আপডেট সময় : 11:31:04 am, Thursday, 13 November 2025