ঢাকা 9:18 pm, Tuesday, 28 July 2026

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 04:54:03 am, Sunday, 16 November 2025 187 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে একটি স্বল্প ক্ষমতার বিস্ফোরক ফাটার ঘটনা ঘটে। এতে একজন পথচারী আহত হয়েছেন।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং প্রতিদিনের মতো হেঁটে বাংলামোটরের অফিসে যাচ্ছিলেন।

বিস্ফোরণে তাঁর হাত ও পায়ে আঘাত লাগে। বাসির জানান, রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে ককটেল বিস্ফোরিত হয়। তাঁর ধারণা, নিকটবর্তী উড়ালসড়ক থেকে কেউ বিস্ফোরকটি নিক্ষেপ করে থাকতে পারে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা বাড়ছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থান–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের তারিখ ১৭ নভেম্বর নির্ধারিত হওয়ায় রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। রায়কে ঘিরে অনলাইনে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, আর একই সময় নানা এলাকায় সহিংস ঘটনাও ঘটছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

আপডেট সময় : 04:54:03 am, Sunday, 16 November 2025