ঢাকা 7:31 pm, Tuesday, 28 July 2026

ট্রাইব্যুনালের রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:36:54 am, Monday, 17 November 2025 189 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” হিসেবে আখ্যায়িত করেছেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা রায়ের পর পাঁচ পৃষ্ঠার একটি বিবৃতিতে জানান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার একটি কৌশল” হিসেবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

এর আগে তিনি পুরো বিচার প্রক্রিয়াকে “প্রহসন” হিসেবে উল্লেখ করেন এবং অভিযোগগুলো অস্বীকার করে বলেন, ন্যায়সঙ্গত বিচার হলে তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত।

বিবৃতিতে শেখ হাসিনা আরও বলেন, চাইলে এই অভিযোগগুলোকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নেয়া যেতে পারে। তিনি মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত নিজের রেকর্ড নিয়ে গর্বিত আছেন বলে জানান।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই–অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

এছাড়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আজই প্রথম রায় ঘোষণা করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাইব্যুনালের রায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: শেখ হাসিনা

আপডেট সময় : 11:36:54 am, Monday, 17 November 2025