সংবাদ শিরোনাম ::
হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:26:42 am, Thursday, 20 November 2025 200 বার পড়া হয়েছে
জুলাইয়ের অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দুজনকে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
সেই সঙ্গে ভারতকে দণ্ডপ্রাপ্তদের যথাযথভাবে ফেরত পাঠানোর আহ্বান জানান উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও কামালকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত তাঁদের ফেরত দিয়ে বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের প্রত্যাশাকে সম্মান করা।






