ঢাকা 1:26 pm, Saturday, 30 May 2026
সংবাদ শিরোনাম ::
টোল প্লাজায় ‘ডিজিটাল চুরি’: আইটি অডিট ও ফরেনসিক তদন্তের নির্দেশ প্রকৌশলী শফিকুলের অবৈধ সাম্রাজ্য: নজরদারিতে দুদক ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ বাড্ডায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেপ্তার পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ ঢাকা মাদ্রাসায় বিজ্ঞান উৎসব, শিক্ষার্থীদের উদ্ভাবনী আয়োজনে প্রাণবন্ত প্রাঙ্গণ সূচনা আক্তার রোকেয়া স্মরণে ‘অনন্য সূচনা’ বইয়ের আত্মপ্রকাশ কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ?

করাইলের আগুন ১৬ ঘণ্টার বেশি সময় পর পুরোপুরি নিয়ন্ত্রণে, আগুনে পুড়েছে ১৫০০ ঘরবাড়ি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : 10:39:45 am, Wednesday, 26 November 2025 406 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার করাইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় ১৬ ঘণ্টা পর সম্পূর্ণ নেভানো হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে। বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে তারা জানায়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে আগুনে ঘরবাড়ি হারানো অসংখ্য মানুষ রাতটুকু কাটিয়েছেন খোলা মাঠে—টি অ্যান্ড টি মাঠ ও খামারবাড়ি মাঠে অনেকে আশ্রয় নেন।

স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেন জানান, “অনেক ঘর পুড়ে গেছে। অন্তত দুই হাজার মানুষ রাতটা খোলা আকাশের নিচে কাটিয়েছে। এত মানুষের পাশে দাঁড়ানো কঠিন, তারপরও স্থানীয়ভাবে যতটা পারছি সাহায্য করছি।”

১৮ বছর ধরে করাইলে বসবাসরত নাসরিন আগুনে সবকিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন—তার সঞ্চিত সামগ্রীসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে করাইল বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। খবর পেয়ে তাদের ১৯টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরদিন বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে কর্তৃপক্ষ নিশ্চিত করে যে আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

করাইলের আগুন ১৬ ঘণ্টার বেশি সময় পর পুরোপুরি নিয়ন্ত্রণে, আগুনে পুড়েছে ১৫০০ ঘরবাড়ি

আপডেট সময় : 10:39:45 am, Wednesday, 26 November 2025