ঢাকা 11:29 pm, Wednesday, 29 July 2026

খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় উদ্বেগ, তারেক রহমানের দেশে ফেরার আহ্বান জানালেন ইলিয়াস হোসেন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : 08:11:31 am, Saturday, 29 November 2025 565 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলিয়াস হোসেনের মন্তব্য: খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে তিনি দাবি করেন, চিকিৎসকদের কাছ থেকে আর কোনো ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত মিলছে না। এ পরিস্থিতিতে তিনি প্রার্থনা করেন, “মহান আল্লাহ যদি ওনাকে ফিরিয়ে দেন।”

ইলিয়াস হোসেন তার মন্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিতভাবেই অবগত, তবে এখনো তার দেশে ফেরার কোনো দৃশ্যমান প্রস্তুতি দেখা যাচ্ছে না।

তিনি প্রশ্ন তোলেন,

“তারেক রহমান দেশে গেলে কে তাঁকে মেরে ফেলবে? প্রয়োজনে তাঁর স্ত্রী–মেয়েকে লন্ডনে রেখে দেশে আসতে পারেন। সমস্যা কোথায়?”

তার মতে, তারেক রহমান লন্ডনে অবস্থান করায় বিএনপি এবং দলের রাজনীতির কোনো দিকেই ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে না। দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দলীয় ভেতরের “বিতর্কিত ব্যক্তিদের” অপসারণ এবং নেতৃত্ব গ্রহণের জন্যও তিনি তারেক রহমানকে দেশে ফেরার আহ্বান জানান।

ইলিয়াস হোসেন বলেন,

“দেশে ফিরে দল থেকে মীরজাফরদের পরিস্কার করুন, দেশের হাল ধরুন। আমার বিশ্বাস, আপনার জন্য হাজার–হাজার কর্মী জীবন দিতেও প্রস্তুত। তারপরেও আপনার ভয় কিসের?”

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক রহমানের সম্ভাব্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনার মাঝেই ইলিয়াস হোসেনের এই মন্তব্য নতুন বিতর্ক এবং তৎপরতার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় উদ্বেগ, তারেক রহমানের দেশে ফেরার আহ্বান জানালেন ইলিয়াস হোসেন

আপডেট সময় : 08:11:31 am, Saturday, 29 November 2025