ঢাকা 1:25 pm, Saturday, 30 May 2026
সংবাদ শিরোনাম ::
টোল প্লাজায় ‘ডিজিটাল চুরি’: আইটি অডিট ও ফরেনসিক তদন্তের নির্দেশ প্রকৌশলী শফিকুলের অবৈধ সাম্রাজ্য: নজরদারিতে দুদক ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ ভূমিকম্প সহনীয় অবকাঠামো ও আধুনিক মহাসড়ক প্রকৌশলের রূপকার: ড. আহাদ উল্লাহ বাড্ডায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মেহেদী গ্রেপ্তার পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ পাবনা-৩ আসনে সরকারি কর্মকর্তাদের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ ঢাকা মাদ্রাসায় বিজ্ঞান উৎসব, শিক্ষার্থীদের উদ্ভাবনী আয়োজনে প্রাণবন্ত প্রাঙ্গণ সূচনা আক্তার রোকেয়া স্মরণে ‘অনন্য সূচনা’ বইয়ের আত্মপ্রকাশ কৃষি সচিবের দুর্নীতি অনিয়মের শেষ রক্ষা হবে কি ?

খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : 07:45:16 pm, Monday, 1 December 2025 535 বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি রোববার গভীর রাতে হঠাৎ খারাপ হয়ে পড়ে। ভোরের দিকে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে তাঁকে ভেন্টিলেশনের সহায়তায় নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে একজন বিএনপি নেতা চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, খালেদা জিয়া ভেন্টিলেশনে আছেন ঠিকই, তবে তাঁকে পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়নি।

এর আগে দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়ার অবস্থা “অত্যন্ত সংকটময়” এবং রোববার রাত থেকেই তিনি এ অবস্থায় রয়েছেন। তিনি হাসপাতালে গেলেও তাঁকে সামনে থেকে দেখার সুযোগ পাননি। বাইরে সাংবাদিকদের তিনি জানান—ম্যাডাম বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে আছেন এবং জীবন ফিরে পাওয়ার জন্য লড়াই করছেন।

গত বুধবার থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া প্রায় নিস্তেজ অবস্থায় ছিলেন। তিন দিন পর শনিবার তিনি সামান্য কথা বললেও চিকিৎসকেরা সতর্ক করে বলেন, পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতা কিছুটা স্থিতিশীল থাকলেও সামগ্রিক শারীরিক উন্নতিতে এখনও বড় বাধা রয়েছে।

চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতা

সোমবার সন্ধ্যায় চীন থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় এবং সেখানে দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসকের সঙ্গে বৈঠক করে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, প্রধান চীনা বিশেষজ্ঞ দল আজ (মঙ্গলবার) আসার কথা।

বর্তমানে দেশীয় বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। এতে চীনা দলের যোগ হওয়ায় চিকিৎসায় আরও সহযোগিতা পাওয়া যাবে বলে চিকিৎসকেরা মনে করছেন।

২৩ নভেম্বর থেকে হাসপাতালে থাকা খালেদা জিয়া লিভার জটিলতা, কিডনির সমস্যা, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এইচডিইউ থেকে আইসিইউতে সরানো হয়।

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

বিএনপি অভিযোগ করেছে, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে। দলটি জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার খবর জানতে শুধুমাত্র ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্যকে নির্ভরযোগ্য তথ্য হিসেবে গ্রহণ করতে হবে।

বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে চলছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন—অযাচাইকৃত খবর প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি না করতে।

এদিকে দেশজুড়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করে। কেউ কেউ রোগমুক্তির কামনায় দান-খয়রাতও করেন। মোহাম্মদপুরে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তিনি সিসিইউতে আগের মতোই চিকিৎসা নিচ্ছেন এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি

আপডেট সময় : 07:45:16 pm, Monday, 1 December 2025